The Fighter Who Said No
যে যোদ্ধা “না” বলেছিল

আজকের এই জায়গায় পৌঁছতে তাকে রীতিমতো অগ্নপরীক্ষা দিতে হয়েছে। এক দশক আগে, ভারতীয় মধ্যবিত্ত সমাজের প্রেক্ষিতে সে এক চরম অচিন্তনীয় পদক্ষেপ নিয়েছিল—government job-এর মোহ ত্যাগ করা। সেই যে ‘golden ticket’, যাকে সাধারণ মানুষ আজীবন আঁকড়ে বেঁচে থাকতে চায়। অথচ সে বেছে নিয়েছিল একটি ছোট সংস্থার সামান্য এক HR role, যেখানকার নামমাত্র বেতনে বাড়িভাড়া মেটানোই ছিল দায়।

কলকাতা থেকে হায়দরাবাদ। কয়েক হাজার টাকা থেকে বার্ষিক লক্ষাধিক অঙ্কের উপার্জন। ষোলোশো কিলোমিটার পথ আর অজস্র প্রতিকূল লড়াইয়ের পর সে নিজেকে ₹২২ লাখ বার্ষিক প্যাকেজের স্তরে উন্নীত করেছিল। এই অভিপ্রয়াণ শুধু ভৌগোলিক ছিল না—ব্যক্তিগত জীবনের বহু ঝড়ঝাপ্টাও তাকে সামলাতে হয়েছে। প্রতিকূল পরিস্থিতিতে নিজের নৌকার হাল ধরা থেকে শুরু করে জীবনের অপ্রত্যাশিত ধাক্কায় সবকিছু নতুন করে গড়ে তোলা, সবই সে করেছে।

বর্তমানে ত্রিশের কোঠার শেষ প্রান্তে এসে, বিবাহিত এবং নিজের ভিটেমাটি থেকে বহু দূরে অন্য এক শহরে সে জীবনের একটি নিজস্ব ছন্দ খুঁজে পেয়েছিল। কর্মক্ষেত্রে কোনো দিন ছিল একঘেয়ে, কোনো দিন চরম বিশৃঙ্খল। Management হয়তো মাঝেমধ্যেই নির্মম রূপ ধারণ করত। কিন্তু জীবনের প্রতিটি ধাপ নিজে অর্জন করা একজন আত্মবিশ্বাসী পেশাদারের মতো সে এক আশ্চর্য স্থৈর্য ও দৃঢ়তায় সবকিছু সামলে নিত।

ঠিক তখনই সামনে এলো এক চরম দ্বন্দ্ব।

The Offer That Broke the Script
যে offer তার ছন্দপতন করে দিলো

একটি global financial consultancy—যাদের সুবিশাল আকাশচুম্বী অফিস এবং LinkedIn জুড়ে “transforming workplaces” নিয়ে চমকপ্রদ পোস্ট—তাকে একটি চাকরির প্রস্তাব দিল। Brand name? নিখুঁত। Market cap? বিপুল। এমন একটি লোগো, যা résumé-তে থাকলে যেকোনো recruiter নড়েচড়ে বসতে বাধ্য।

কিন্তু শর্তটি কী? বার্ষিক ₹১৬ লাখ।

একটি startup, যেখানে সে নিজের যোগ্যতা প্রমাণ করেছে, credibility গড়ে তুলেছে এবং সমীহ অর্জন করেছে—সেখানকার বর্তমান উপার্জনের চেয়ে পুরো ছয় লাখ টাকা কম। একই role, অথচ কাজের চাপ বহুগুণ বেশি; বিনিময়ে শুধু একটি উজ্জ্বল business card। সে প্রস্তাবটি নাকচ করে দিল।

এটা কি অহংকার ছিল? নাকি নিজস্ব নীতিবোধ? কোনো calculated gamble? নাকি এমন এক নামী প্রতিষ্ঠানের কাছে অবমূল্যায়িত হওয়ার অভিমান, যাদের আরও বিচক্ষণ হওয়া উচিত ছিল?

The Math We Don’t Talk About
এই অঙ্কটা নিয়ে কেউ solve করে না

পেশাগত জীবনের সিদ্ধান্তগুলো জটিল হয়ে ওঠে কারণ তা কখনোই কেবল টাকা, সামাজিক প্রতিষ্ঠা কিংবা পদোন্নতির মধ্যে সীমাবদ্ধ থাকে না। এসব কিছুর সাথে জড়িয়ে থাকে মানুষের ego, ভয়, আশা এবং ভেতরের সেই ক্ষীণ কণ্ঠস্বর, যা প্রশ্ন তোলে: “আমি কি সমঝোতা করছি, নাকি বুদ্ধিমত্তার পরিচয় দিচ্ছি?”

একটু নির্মম সততার সাথে বিষয়টি বিশ্লেষণ করা যাক।

If She Stayed for the Money
অর্থ উপার্জনের প্রাথমিকতা 

প্রস্তাবটি ফিরিয়ে দেওয়া যৌক্তিক—যদি তার বর্তমান startup-এর চাকরিটি স্থিতিশীল হয়, সুরক্ষিত funding পায় এবং বাস্তবে ক্যারিয়ারের উন্নতি বা equity দিতে পারে। কিন্তু একটি নড়বড়ে সংস্থায় স্রেফ ₹২২ লাখের বেতনের মায়ায় আঁকড়ে থাকা মানে জোয়ারের মুখে দাঁড়িয়ে বালির দুর্গ পাহারা দেওয়া। কোম্পানি বন্ধ হয়ে গিয়ে সেই আকর্ষণীয় পে-চেকটি যেদিন অর্থহীন হয়ে পড়ে, সেদিন পর্যন্তই এই টাকার বাস্তব অস্তিত্ব থাকে।

If She Wanted Brand Value and Long-Term Stability
Brand value আর দীর্ঘ মেয়াদি স্থায়িত্ব

৩৮ বছর বয়সে এসে একটি global brand-এর সাথে যুক্ত হওয়া কেবল বর্তমানের প্রাপ্তি নয়—এটি মূলত পঞ্চাশের দশকের ক্যারিয়ারের জন্য এক দীর্ঘমেয়াদি investment। অধিকাংশ পেশাদার যখন ক্যারিয়ারে এক অদৃশ্য সীমারেখা বা ceiling-এ গিয়ে ঠেকে যান, তখন এই ব্র্যান্ড ভ্যালুই নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করে। সেই ছয় লাখ টাকার ঘাটতি হয়তো এমন এক নেটওয়ার্ক, গ্রহণযোগ্যতা এবং সুযোগের পথ খুলে দিতে পারত, যা পরবর্তীতে বহুগুণ হয়ে ফেরত আসত।

But What About Dignity?
সম্মানের আপোষ?

সংস্থাটি যদি সত্যিই তাকে অবমূল্যায়ন করে থাকে—দায়িত্ব একই রেখে মানসিক চাপ বাড়ানো এবং সুযোগ-সুবিধা কমিয়ে দেওয়া—তবে নিজের সিদ্ধান্তে অনড় থাকা ছিল তার আত্মসম্মানের পরিচায়ক। প্রতিটি ঝকঝকে লোগো আপনার résumé-তে থাকার যোগ্যতা রাখে না। নিজের মূল্য জানা পেশাদারী পরিপক্বতার অংশ, কোনো অহমিকা নয়। আসল সত্যটা কী? কৌশলগত হলে সিদ্ধান্তটি বিচক্ষণ; কিন্তু আবেগের বশে নেওয়া হলে তা অপরিণামদর্শী। আর তাৎক্ষণিক মুহূর্তে দাঁড়িয়ে এই দুইয়ের পার্থক্য বোঝার মতো self-awareness আমাদের অনেকেরই থাকে না।

The Formula That Cuts Through the Noise
সহজ করে বোঝার একটি সমীকরণ।

ক্যারিয়ারের সিদ্ধান্তগুলো কখনোই নিছক মুদ্রা নিক্ষেপের মতো হওয়া উচিত নয়। HR জগতের অভিজ্ঞদের ব্যবহৃত একটি সুনির্দিষ্ট এবং অত্যন্ত কার্যকর framework এখানে উল্লেখ করা হলো:

Career Move Value (CMV) = (Role Growth × Brand Equity × Learning Curve) ÷ (Risk + Stress + Pay Drop)

নতুন চাকরির CMV স্কোর যদি বর্তমান পদের চেয়ে বেশি হয়, তবে তা গ্রহণ করাই শ্রেয়। আর যদি কম হয়, তবে বর্তমান অবস্থানে থেকেই নিজেকে পরবর্তী লক্ষ্যের জন্য প্রস্তুত করা উচিত।

Breaking Down the Variables

প্রতিটি সূচককে ১ থেকে ১০-এর স্কেলে পরিমাপ করুন:

  • Role Growth: আপনি কি টিম পরিচালনা করবেন, কৌশলগত সিদ্ধান্ত নেবেন বা স্বাধীনভাবে কাজ করার ক্ষমতা পাবেন? (First-time team lead → ৯ | Lateral move → ৪)
  • Brand Equity: আপনার résumé-তে এই সংস্থার নাম কতটা গুরুত্ব বহন করে? (Global Tier-1 brand → ১০ | Unknown startup → ৩)
  • Learning Curve: আপনি কি নতুন কোনো দক্ষতা অর্জন করছেন, নাকি জানা কাজই বারবার করে যাচ্ছেন? (New function বা global exposure → ৯ | Same challenges → ৪)
  • Risk: প্রতিষ্ঠানটির downsizing, দিক পরিবর্তন বা বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা কতটা? (Well-funded, profitable → ২ | Survival-mode startup → ৯)
  • Stress: বাস্তবসম্মতভাবে আপনি কি work-life balance বজায় রাখতে পারবেন? (Healthy culture → ৩ | Known burnout factory → ৮)
  • Pay Drop (or Hike): একে একটি penalty score হিসেবে ধরুন। (২০% বৃদ্ধি → ২ | একই বেতন → ৫ | ২০% হ্রাস → ৮)

Running the Numbers: Her Case

FactorCurrent StartupGlobal Offer
Role Growth68
Brand Equity410
Learning Curve68
Risk83
Stress57
Pay Drop38

Current Job CMV: (6×4×6) ÷ (8+5+3) = 9
Global Offer CMV: (8×10×8) ÷ (3+7+8) = 35.5

অঙ্কের হিসেবে বিষয়টি স্পষ্ট। বেতন কম হওয়া সত্ত্বেও দীর্ঘমেয়াদে এই প্রস্তাবটির মূল্য ছিল প্রায় চার গুণ বেশি।

What the Numbers Can’t Capture
পরিসংখ্যানের পরিসর পেরিয়ে।

কিন্তু গাণিতিক সূত্র বাড়িভাড়ার বাস্তব চাপ অনুভব করতে পারে না। কিংবা নিজের পরিশ্রমে গড়ে তোলা ব্যাংক ব্যালান্স দেখার আত্মতৃপ্তিকেও পরিমাপ করতে পারে না। কোনো সুবিশাল করপোরেট জায়ান্টের কম বেতনের প্রস্তাবের মুখে মাথা নত না করার যে অন্তর্নিহিত গর্ব, তা কোনো সমীকরণে মাপা অসম্ভব।

হয়তো সে নিজের আত্মমর্যাদা রক্ষা করতে চেয়েছিল। অথবা হয়তো নিজের পরিচিত comfort zone-কে আঁকড়ে থাকতে চেয়েছিল। কিংবা হয়তো দুটোই। মানুষের মনস্তত্ত্ব এমনই এক ধূসর ক্ষেত্র—যেখানে অহংবোধ এবং যুক্তি পরস্পরের হাত ধরে চলে, অথচ একে অপরের উপস্থিতি অস্বীকার করে।

Career Priorities by Life Stage
জীবনের পরিসর ও career পরিকল্পনা 

জীবনের বিভিন্ন পর্যায়ে এই সমীকরণ ভিন্নভাবে কাজ করে:

  • In Your 20s: নতুন শিক্ষা এবং আন্তর্জাতিক মানের কাজের অভিজ্ঞতার পেছনে ছুটুন। দক্ষতা অর্জনের তুলনায় পারিশ্রমিক এখানে গৌণ।
  • In Your 30s: ক্যারিয়ারের অগ্রগতি, ব্র্যান্ডের মর্যাদা এবং পারিশ্রমিকের মধ্যে ভারসাম্য বজায় রাখুন। এটি আপনার market value তৈরি করার সময়।
  • In Your 40s: নেতৃত্ব, পেশাগত স্থায়িত্ব এবং কৌশলগত প্রভাব বিস্তারের দিকে মনোনিবেশ করুন। আপনার পরিচিতি ও সুনামই এই পর্যায়ে সবচেয়ে বড় মূলধন।
  • 50s and Beyond: উপদেষ্টা, পরামর্শদাতা কিংবা মেন্টর হিসেবে ভূমিকা গ্রহণ করুন। দীর্ঘ চার দশকের সঞ্চিত অভিজ্ঞতাকে কাজে লাগান।

Red Flags to Watch For
লাল সংকেতের সতর্কতা

কিছু চাকরির প্রস্তাব চুক্তিতে স্বাক্ষর করার পূর্ব পর্যন্ত ভীষণ আকর্ষণীয় মনে হয়:

  • বড় কোনো পদবি, অথচ কোনো দল বা বাজেট বরাদ্দ নেই (hollow promotion)
  • কাজের স্পষ্ট রূপরেখা ছাড়াই অতিরিক্ত বেতন বৃদ্ধি (শোষণের গোপন ফাঁদ)
  • HR যখন অতিরিক্ত জোর দিয়ে বলে “we value stability” (যার প্রচ্ছন্ন অর্থ: “আমরা স্বল্প বেতনে অতিরিক্ত সময় কাজ ও আনুগত্য প্রত্যাশা করি”)

The Takeaway
অবশেষে

সে পুরোপুরি ভুল ছিল না। আবার সম্পূর্ণ সঠিকও ছিল না। সে কেবল রক্তমাংসের একজন মানুষ ছিল।

আর আসল বিষয়টি ঠিক এখানেই। ক্যারিয়ার সংক্রান্ত সিদ্ধান্তগুলো কোনো অঙ্ক নয় যার একটিমাত্র নির্ভুল সমাধান থাকবে। এগুলো হলো অসম্পূর্ণ তথ্যের ওপর দাঁড়িয়ে নিজের প্রতি রাখা এক একটি বাজি, এই আশায় যে ভবিষ্যৎ হয়তো সেই পছন্দকে সঠিক প্রমাণ করবে।

আসল প্রশ্ন সে কোনো ভুল করেছে কি না তা নয়; মূল বিষয় হলো সে এখনও এগিয়ে চলেছে কি না—নতুন কিছু শিখছে, পরিস্থিতির সাথে খাপ খাওয়াচ্ছে এবং পরবর্তী বড় পদক্ষেপের জন্য নিজেকে প্রস্তুত করছে কি না। কারণ ক্যারিয়ারের পথ কখনো সরলরেখায় চলে না। এটি এমন এক আঁকাবাঁকা পথ, যেখানে মূল রাস্তার চেয়ে কখনো কখনো দীর্ঘ চড়াই-উতরাই একজন মানুষকে অনেক বেশি ঋদ্ধ করে।

আপনিও যদি জীবনের এমন কোনো সন্ধিক্ষণে দাঁড়িয়ে থাকেন, তবে নিজেকে এই প্রশ্নটি করুন:

আমি কি আত্মউন্নয়নের ওপর বাজি ধরছি—নাকি কেবল নিজের অহমিকা পাহারা দিচ্ছি?

কারণ এই দুইয়ের সূক্ষ্ম ব্যবধানটুকুর মধ্যেই নিহিত থাকে আসল প্রজ্ঞা।

By Swarup Bhattacharya

I’m a fast-aging dreamer, finding my peace and passion on the road. Specifically, I love to go around by meandering roads in my wife’s old car—a simple joy constantly challenged by the rising cost of petrol. This necessity keeps me with a close watch on geopolitics and macroeconomics, tying my personal challenge to the world’s stage.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *