Log 82 Convos এর উদ্বোধনী পর্বে host স্বরূপ ভট্টাচার্যকে দেখা গেলো আলাপচারিতায় বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা অনন্যা সরকারের সাথে। অনন্যা সরকারের নিজে একজন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী ও গণিতজ্ঞ । তিনি হাই স্কুলে mathematics এর শিক্ষিকা।
অনাড়ম্বর এই podcast টি মনোগ্রাহী হয়ে উঠেছে অতিথি শিক্ষিকার সহজ ভাষায় তার অভিজ্ঞতা ও দৃষ্টিকোণ তুলে ধরায়। আলোচনায় উঠে আসে গ্রামীণ ও শহর কেন্দ্রিক শিক্ষা ক্ষেত্রে বিভাজন ও সমাজ মাধ্যমের প্রভাব ।
শিক্ষা পরিকাঠামো উন্নয়ন একটি গুরুত্বপূর্ণ দিক হিসেবে আলোচনায় উঠে আসে। খোলামেলা আলোচনায় শিক্ষা ব্যবস্থা প্রসঙ্গে নিজের মতামত ব্যক্ত করেন অথিতি। যে মিথ্যা ধারণা প্রচলিত আছে যে মেয়েরা গণিত পারে না বা বিষয়টি মেয়েদের জন্য নয়, সেটি বিষয়ে ও উনি কথা বলেন।
পরিশেষে অনন্যা বলেন কিভাবে উনি নিজের সাথে সময় কাটান; নিজেকে কিভাবে আধ্যাত্মিকতা প্রয়োগ করে নিজেকে প্রশিক্ষণ দেন।
Podcast টি পুরো দেখুন আর নিম্নলিখিত link এ:
